২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুপ্ত প্রতিভা অন্বেষণে জবি ক্যারিয়ার ক্লাবের ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক’

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বৃদ্ধি এবং সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (JnUCC) আয়োজন করেছে তাদের বিশেষ সিগন্যচার ইভেন্ট ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক’। একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতাকে একটি পেশাদার প্ল্যাটফর্মে তুলে ধরার সুযোগ করে দিতেই এই ভিন্নধর্মী আয়োজন।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক’ মূলত দুটি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে:

* ১ম ক্যাটাগরি (নবাগতদের জন্য): বিশ্ববিদ্যালয়ের ১৯তম ও ২০তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য রয়েছে সৃজনশীল লেখালেখি, গ্রাফিক ডিজাইন, আইডিয়া জেনারেশন, রিল মেকিং এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা। এর মাধ্যমে নতুন শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতাগুলো সম্পর্কে ধারণা পাবেন।

* ২য় ক্যাটাগরি (সবার জন্য উন্মুক্ত): এটি একটি টিমভিত্তিক কেস কম্পিটিশন। যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের কৌশলগত চিন্তাভাবনা ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দিতে পারবেন।

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬।

অফলাইন বুথ: শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরের সামনে রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে, যেখান থেকে সরাসরি তথ্য সংগ্রহ ও নিবন্ধন করা যাবে।

বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি থাকছে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট। তবে এবারের অন্যতম বড় আকর্ষণ হলো— প্রতিযোগিতায় নির্বাচিত ‘সেরা লোগো’-টি ক্লাবের পরবর্তী ইভেন্টের অফিশিয়াল লোগো হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া বিজয়ীরা সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবেরয় বিশেষায়িত টিমের সাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করার বিরল সুযোগ পাবেন।

 

ক্লাব সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলি, বিশ্লেষণী ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে তাদের কর্পোরেট ও পেশাদার জীবনে সাফল্যের পথে এগিয়ে রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top