২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের শ্রদ্ধা

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:

‎মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের (আরসিবিসি) সদস্যবৃন্দ।

‎শনিবার (২১ শে ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আরসিবিসি’র সভাপতি নাসিবুল হাসান রাফির ‎নেতৃত্বে কলেজের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের সদস্যরা।

‎এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু. মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর গোলাম রাব্বানী, ক্লাবের শিক্ষক উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আমির সাদাত, এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. তরিকুল ইসলাম।

‎এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সহ সভাপতি মো. শাখাওয়াত হোসেন, সহ সভাপতি রিফাত হোসেন অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আবু রায়হান, কমিউনিকেশন সেক্রেটারি খাইরুন নেছা জুই, নির্বাহী সদস্য রিয়াসহ সহযোগী সদস্যবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top