২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাকৃবিতে উচ্চশিক্ষা মান নিশ্চিতকরণ কর্মশালা

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ‘অ্যাক্রেডিটেশন ইন হায়ার এডুকেশন: ডকুমেন্টেশন অ্যান্ড রেডিনেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর উদ্যোগে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে কর্মশালাটি আয়োজিত হয়।

উক্ত  কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের ডিন(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.মো: সাইদুর রহমান।

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের  অধ্যাপক ড. মো: জুলফিকার রহমান,ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: ওয়াকিলুর রহমান।

উপাচার্য  অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “আমাদের যে কোর্স কারিকুলাম এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত ইন্ডিকেটর আছে, সেগুলোতে আমরা যেন অতিক্রম করতে পারি, তার জন্য আমরা এখন যাত্রা শুরু করেছি।আমাদের সহকর্মীরা অনেক উন্নত জ্ঞান ও দক্ষতা  সম্পন্ন। কাজেই এই অ্যাক্রেডিটেশন পাওয়ার জন্য ছোটখাটো যে তথ্য-উপাত্ত দরকার, সেগুলো সংগ্রহ করে ডকুমেন্ট করা এবং শেষে জমা দেওয়া তাদের জন্য খুব বড় বা কঠিন কোনো কাজ নয়,এটার জন্য প্রয়োজন হলো শুধু একাগ্রতা।”

তিনি আরো বলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে এরকম অনেক প্রথিতযশা শিক্ষকবৃন্দ রয়েছেন  যারা দ্রুত এটিকে এগিয়ে নিতে পারবেন। বর্তমান বিশ্ব-ব্যবস্থাপনায়  কোয়ালিটি ছাড়া টিকে থাকা কঠিন তাই গুনগত মানের উন্নয়ন অপরিহার্য। এই বিষয়গুলো নিয়ে অনুষদের ডিন মহোদয়ের নেতৃত্বে সবাই  কাংখিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আইকিউএসি এর পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের দক্ষতার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যথাযথ সহযোগীতা অব্যাহত রাখবে এমন আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে  অংশগ্রহণকারীদের মধ্যে  মুক্ত আলোচনায় উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখা এবং বৈশ্বিক মানদণ্ডে স্বীকৃত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, দিনব্যাপী উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top