১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। তার বাবার নাম শুকুর আলী পাটোয়ারী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি।

জানা গেছে, শনিবার দুপুরে আলাউদ্দিন পাটোয়ারীর বাবা শুকুর আলী পাটোয়ারী মারা যান। বাবাকে একনজর দেখা ও জানাজায় অংশ নিতে পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য আলাউদ্দিনের প্যারোলে মুক্তি মেলে। পরে পুলিশ পাহাড়ায় আলাউদ্দিন তার বাবার জানাজায় অংশ নেন।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশি পাহারায় সন্ধ্যায় বাবার জানাজায় আলাউদ্দিনকে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে জার্মানির তৈরি একটি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে সদর থানায় অস্ত্র মামলা দায়ের হলে সেই মামলায় জেলা কারাগারে আছেন আলাউদ্দিন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top