বগুড়া ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া ধুনট উপজেলার শৈলমাড়ী এলাকায় বিষপানে রাকিব বাবু (১৬) নামে এক স্কুলছাত্রের আত্মহত্যা করেছে।
‎নিহত রাকিব বাবু উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমাড়ী উত্তরপাড়া গ্রামের আব্দুল মান্নান আকন্দের ছেলে এবং ঝাঁজর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। ‎

স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে গত ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে সবার অজান্তে বিষাক্ত কীটনাশক পান করে সে অসুস্থ হয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। ‎

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালেই রাকিব বাবুর মৃত্যু হয়। ‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top