গুরুদাসপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন, নব নির্বাচিত এমপি আব্দুল আজিজ

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর এলজিইডি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে একটি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল (২৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কান্দইল চৌদ্দমাথা হতে বড়াইগ্রাম উপজেলার জোয়ারী বাজার অভিমুখে ১৬০৭ মিটার রাস্তার কাজের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার, ফাহমিদা আফরোজ,উপজেলা প্রকৌশলী, মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আমিনুল ইসলাম, চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাফর ইকবাল নয়ন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, মাসুদ রানা স্বপন ও ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুর রহমান প্রমুখ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top