২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নির্বাচন-পরবর্তী কৃতজ্ঞতা ও মতবিনিময়ে এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

কাজী রিয়াজ, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ নির্বাচন-পরবর্তী সময়ে নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মী ও সাধারণ জনগনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন। বুধবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন।

কর্মসূচির শুরুতে তিনি খেশরা ইউনিয়নের রাজাপুর, হরিহরনগর ও বালিয়া এলাকা পরিদর্শন করেন। পরে জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী ও জেঠুয়া বাজারে গিয়ে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগনের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সদ্য সমাপ্ত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও বিপুল ভোটে বিজয়ী করায় তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমপি ইজ্জত উল্লাহ বলেন,

“আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার এই বিজয়ের মূল শক্তি। একটি নিরাপদ, শান্তিময় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

সফরকালে তিনি সাধারণ জনগনের অভিযোগ ও সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর সমাধানে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এরপর তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হাসপাতালের কর্তৃপক্ষ, চিকিৎসক ও স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আলোচনা করেন এবং দ্রুত সংস্কার উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

বিকেলে তিনি তালা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আয়োজনে জে এন এ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মসূচি ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহামুদুল হক, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আপ্তাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহ-সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির সভাপতি জামালুন বান্না, তালা কলেজ ছাত্রশিবির সভাপতি মুরাদুল হক, তালা ইউনিয়ন সভাপতি মুজিবর রহমান, খলিলনগর ইউনিয়ন সভাপতি মো. আকবর হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা গাজী হারুনার রশিদ, মাওলানা আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top