তাড়াশ পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সাকলাইন আহম্মেদ হৃদয়

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন তাড়াশ পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা সাকলাইন আহম্মেদ হৃদয়। তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সামাজিক কর্মকাণ্ড ও তরুণদের নিয়ে উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। স্থানীয় মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে সহযোগিতা করা, তরুণ সমাজকে সংগঠিত করা এবং এলাকার উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য।

‎সাকলাইন আহম্মেদ হৃদয় বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। ৫নং ওয়ার্ডের প্রতিটি মানুষ তাদের মৌলিক নাগরিক সুবিধা পায়, সেটিই হবে আমার প্রথম অঙ্গীকার। জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, আমি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে একটি আধুনিক ও সেবামুখী ওয়ার্ড গড়ে তুলব।”

‎তাড়াশ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের মধ্যেও ইতিমধ্যে সাকলাইন আহম্মেদ হৃদয়’র প্রার্থিতা নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়রা জানান, তরুণ ও উদ্যমী এই প্রার্থী এলাকাবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছেন তার মাটির মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সেবার মানসিকতার কারণে জনপ্রিয় হয়ে উঠেছেন।

‎আগামী পৌরসভা নির্বাচনে তিনি একজন শক্তিশালী কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top