নীলফামারী জেলা ছাত্রশিবিরের সভাপতি রেজাউল, সেক্রেটারি আতিক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলার ২০২৬ সেশনের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আতিকুজ্জামান আতিক।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জলঢাকা আইডিয়াল কলেজ মিলনায়তনে আয়োজিত জেলা ছাত্রশিবিরের সাথী সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।জেলা সংগঠনের দায়িত্বশীল সদস্যদের মতামত ও সাংগঠনিক পর্যালোচনার ভিত্তিতে সভাপতি ও সেক্রেটারি মনোনীত করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন মিলন। তিনি তার বক্তব্যে ছাত্রশিবিরের আদর্শিক শিক্ষা, সাংগঠনিক শৃঙ্খলা এবং দক্ষ নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, আনিছুর রহমান, মোখলেছুর রহমান, মো. কামারুজ্জামান, ওয়াহেদুজ্জামান বাবুল এবং ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জাকির হোসেন রঞ্জু, সাব্বির আহমেদ ও সদ্য বিদায়ী জেলা সভাপতি তাজমুল হাসান সাগর।

বক্তারা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ইসলামী ছাত্র আন্দোলনকে আরও সুসংগঠিত করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top