১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে ভয়ভীতি ও চাঁদা দাবী মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারাদারের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে তুলাধনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হাট-বাজার ইজারা দিতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। তারা দুজনেই হাট-বাজার ইজারায় উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে ছিলেন। ১৪ হাজার টাকা মূল্যের হাটটি সর্বোচ্চ ২১ হাজার টাকায় ইজারা পান তপু।

এতে ক্ষুব্ধ হয়ে ইজারা শেষে পরিষদের সামনে প্রকাশ্যে চাঁদা দাবি করে হুমকি দেন। ঘটনার পর গত শুক্রবার চাঁদা দাবি ও হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়- গুরুদাসপুর উপজেলা পরিষদের নিচতলায় যুবদল নেতা রাকিবুর রহমান রাজা গালমন্দ করতে করতে ইজারাদার ওবায়দুল ইসলাম তপুর দিকে তেড়ে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান বলেন, ভুক্তভোগী হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপু সাধারণ ডায়েরী করলে আজ (২৮ ফেব্রুয়ারী) শনিবার সকাল ১০ টায় রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে ‘ভয়ভীতি ও চাঁদা দাবি’ মামলা রেকর্ড করা হয়। মামলা নং- ১৮, ২৮/০২/২৬। এরই প্রেক্ষিতে গুরুদাসপুর থানা পুলিশের অভিযানে নাজিরপুর ইউনিয়নের তুলাধনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজাকে গ্রেফতারের পরপরই নাটোর পুলিশ সুপারের নির্দেশে তাকে ডিবি পুলিশের মাধ্যমে নাটোরে প্রেরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top