৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি কল্যাণকর ও চমৎকার রাষ্ট্র গঠন করবো: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

মোঃ আমিরুল হক, রাজবাড়ী  প্রতিনিধি:

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি কল্যাণকর ও চমৎকার রাষ্ট্র গঠন করবো।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার প্রধান এই অঞ্চলের মানুষের দাবির কথা চিস্তা করে  প্রতিমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব দিয়েছে সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।

পরে রাজবাড়ী জেলা শহরের ২৮ কলোনী কবর স্থানে পিতা-মাতা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করে তিনি। এ সময় একটি সুন্দর বাংলাদেশ গঠনে দেশবাসির সহযোগিতা ও সকলের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এরআগে প্রতিমন্ত্রী হিসেবে রাজবাড়ীতে প্রথম আগমন উপলক্ষ্যে সার্কিট হাউজে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছো জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top