৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

উজিরপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার চাউলাহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেকেন্দার হোসেন হাওলাদার (৬০) চাউলাহার গ্রামের বাসিন্দা আব্দুল মোতাহার হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিষ্টি কুমড়োর গাছ ছাগলে খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই মোশারেফ হোসেন হাওলাদারের ছেলে আকতার হোসেন ঘটনাস্থলে এসে চাচা সেকেন্দার হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মুহা. রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top