চুক্তিতে অস্ত্র পৌঁছে দিতে ডিবি’র অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

মাত্র ২০ হাজার টাকা চুক্তিতে কুষ্টিয়া থেকে ঢাকায় অস্ত্র-গুলি পৌঁছে দেওয়ার সময় রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মুন্না মন্ডল (২২) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। তার কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে লোকাল বাস তল্লাশি করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মুন্না মন্ডল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভাগযোগ কাস্টম গ্রামের মনিরুল মন্ডলের ছেলে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে লোকাল বাস তল্লাশি করে মুন্না মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বহনকৃত ব্যাগ তল্লাশি করে দু’টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top