৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শমশেরনগরে বিনা অপরাধে বৈষম্যবিরোধী আন্দোলনের যোদ্ধা ও ছাত্রদল নেতাকে বহিষ্কার: ক্ষোভ তৃণমূলে

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে ছাত্রদলের এক নেতাকে বিনা অপরাধ ও বিনা নোটিশে বহিষ্কার করার অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে জানা যায়, শমশেরনগর ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালনকারী সদস্য মোহাম্মদ সুয়েব আলীকে কোনো লিখিত অভিযোগ, কারণ দর্শানো কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
মোহাম্মদ সুয়েব আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করেছেন। অথচ কোনো ধরনের সাংগঠনিক অপরাধ প্রমাণ ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অন্যায়।
স্থানীয় ছাত্রদলের একাধিক নেতাকর্মী দাবি করেন, এ ধরনের একতরফা সিদ্ধান্ত সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। এতে ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় আসনের নব নির্বাচিত এম পি মুজিবুর রহমান চৌধুরীর হস্তক্ষেপে ছাত্রদলের উপজেলা নেতৃবৃন্দ উক্ত সিদ্ধান্তঃ নেন।
স্থানীয় নেতাকর্মী বলেন সাংগঠনিক সিস্টেমের বাহিরে গিয়ে বহিষ্কার করা অযৌক্তিক, অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top