খামেনি ও নিরীহ মুসলমান হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে ঈশ্বরদীবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ইসরায়েল ও আমেরিকার এই পদক্ষেপকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি দুপুর ২টার দিকে পৌর শহরের রেলগেট এলাকা থেকে শুরু হয়ে বাজারের ১ নং গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা ও সাধারণ মুসল্লিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুতুলে ঝাড়ু ও জুতাপেটা করার পর তা দাহ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানসহ স্থানীয় মুসল্লি নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যারা দেশটির উত্থান সহ্য করতে পারছে না, তারা ইসরায়েলকে ব্যবহার করে দেশটিকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। অতীতেও ইরানের পার্লামেন্টে হামলা এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু দেশটির অগ্রযাত্রা থামানো যায়নি।
বক্তারা আরও অভিযোগ করেন, জায়নবাদী গোষ্ঠী যুগের পর যুগ ধরে মুসলিমদের ওপর বর্বর হামলা চালিয়ে আসছে। ইরানে মুসলিম ভাইবোনদের ওপর যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, তাতে বাংলাদেশসহ বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষ সংক্ষুব্ধ। বিশ্বজুড়ে মুসলিমদের এই নৃশংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সহস্রাধিক সাধারণ জনতা ও মুসল্লি অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top