উজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

এম,এম, রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে পেশাদার সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ) বিকেল ৪টায় উপজেলা জামায়াতের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাব-এর সভাপতি আমিনুল ইসলাম খসরু।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খোকন সরদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বরিশাল-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, জেলা শূরা কর্ম পরিষদের সদস্য মোশারফ হোসেন, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজম খান,জেলা জমায়াত সহকারী সেক্রেটারি মোঃ সাইয়েদ আহমেদ, জেলা ওলামায়ে বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল খালেক মাস্টার এবং সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন উজিরপুর উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটন ও সাংগঠনিক সম্পাদক মো. কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে পৌর জামায়াতের আমির মো. আল আমিন সরদার ও মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার মাধ্যমে রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, “সত্যকে নির্ভয়ে তুলে ধরা এবং সমাজের অসংগতি প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানটি দোয়া ও ইফতারের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top