সৈয়দপুরে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা উৎপাদন ও নানা অনিয়মের দায়ে তিনটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে পরিচালিত অভিযানে তাজ ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা, নাজ ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা এবং ফাইসাল ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ অভিযানে দেখা যায়, কারখানা গুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা তৈরি হচ্ছে। এছাড়া উৎপাদিত পণ্যের মান সংক্রান্ত কাগজপত্রে অসংগতি এবং অনুমোদনহীনভাবে কিছু ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অভিযোগও প্রমাণিত হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় জরিমানা আরোপ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র‍্যাব-১৩ সদস্যরাও সহযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহকারী পরিচালক মমতাজ বেগম, নীলফামারী জেলা উপ-পরিচালক শামসুল আলম এবং র‍্যাব-১৩ রংপুরের সিনিয়র পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top