নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৯১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২,৮৩,০০০ টাকা।

পুলিশ জানায়, সোমবার (২ মার্চ) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. রব্বানী মিয়া (৩৪)কে আটক করা হয় এবং তার কাছ থেকে প্রথমে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামির দেওয়া তথ্য অনুযায়ী তার ভাড়াবাসায় অভিযান চালিয়ে শয়নকক্ষে সিলিংয়ের ভিতর লুকানো আরও ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবস্থান করে পরিচয় গোপন রেখে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিলেন।
মামলার ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণি ১০ (ক), নীলফামারী সদর থানায় মামলা নং-০৪, জিআর নং-৭১/২০২৬ রুজু করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top