লাইসেন্সবিহীনভাবে বিএডিসির সার বিক্রির দায়ে ৫০ হাজার জরিমানা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় লাইসেন্স ছাড়াই সরকারি সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার গোমনাতী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সার ব্যবসায়ী মো. নুর আলমকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ী বৈধ লাইসেন্স ব্যতীত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সার বিক্রি করছিলেন, যা প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং পুলিশের একটি টিম অংশগ্রহণ করে। অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে লাইসেন্স সংক্রান্ত অনিয়মের সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর জানান, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, কৃষকদের স্বার্থ সংরক্ষণ, সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং কালোবাজারি প্রতিরোধে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top