৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

যেখানে মাদক থাকে সেখানে শান্তি থাকে না: এমপি আব্দুল মহিত তালুকদার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, যেখানে মাদক থাকে সেখানে শান্তি থাকে না। আমার এলাকায় মাদক থাকলে আমরা সম্মানিত হতে পারবো না।

সুতরাং আমার এলাকায় কোনো মাদক থাকতে পারবে না। পরিষ্কার করে বলতে চাই- মাদক সহ কাউকে ধরা হলে কোনো সুপারিশ চলবে না। মাদক কারবার বৃদ্ধি হলে চুরি, ছিনতাই বেড়ে যাবে। এতে করে আমার আপনার সন্তান কেউই ভালো থাকবে না।

বুধবার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম গাজী পাতলাপীর এতিমখানা ও এলাকাবাসীর আয়োজনে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, মাদকের পাশাপাশি এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড হয়। আমাদের দলের কোনো ছেলে সন্ত্রাসী ও চাঁদাবাজি করলে তাদের ছাড় দেবো না। এসময় তিনি এতিমখানার উন্নয়নে তিন লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

ছাতিয়ানগ্রাম গাজী পাতলাপীর এতিমখানার সভাপতি মাহবুবুর রহমান ফটিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরকারের সঞ্চালনায় সেখানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, ঢাকা উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু ও মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা প্রমূখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ¦ হাফেজ আলাউদ্দিন প্রমানিক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top