দীঘিনালায় বিডি ক্লিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সামাজিক সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দীঘিনালা অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রমজান মাস মুসলমানদের জন্য রহমত, বরকত ও নাজাতের মাস। এ মাসে একটি নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করে দেন মহান আল্লাহ তায়ালা। বিশেষ করে রোজাদারকে ইফতার করানোর ফজিলত অত্যন্ত মর্যাদাপূর্ণ। একটি রোজাদারকে ইফতার করালে তার সমপরিমাণ সওয়াব লাভ হয়—এই বিশ্বাস থেকেই বিডি ক্লিনের সদস্যরা সম্মিলিতভাবে এ আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিডি ক্লিনের প্রধান উপদেষ্টা এ কে এম বদিউজ্জামাল, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী এবং দীঘিনালা প্রেসক্লাবের প্রতিনিধি মোঃ আক্তার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিডি ক্লিনের জেলা সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল, অতিরিক্ত জেলা সমন্বয়ক (রাঙামাটি) কুতুব উদ্দিন, উপ-সমন্বয়ক (লজিস্টিক) শাকিল আহম্মেদ, উপ-সমন্বয়ক (আইটি ও মিডিয়া) খাইরুল ইসলাম এবং উপ-সমন্বয়ক (দীঘিনালা) কামরুল ইসলাম।
ইফতার মাহফিলে বিডি ক্লিন দীঘিনালা উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনার মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
বিডি ক্লিন দীঘিনালা উপজেলার সম্মাননীয় সদস্য মোহাম্মদ মেহেদী হোসেনের নেতৃত্বে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top