রাজবাড়ীতে ২ ব্যবসায়ীর নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের ব্যবসায়ী শাহাদত ও আনিসকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে নিঃশর্ত মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দাবীতে মানববন্ধন করেছে।

শুক্রবার (০৬ মার্চ) দুপুরে গোয়ালন্দ মোড় বিজয় ৭১ চত্বরে এলাকাবাসী ও সচেতন ব্যবসায়ীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান, মামলায় হয়রানীর শিকার শাহাদতের স্ত্রী আকলিমা বেগম, আনিসের স্ত্রী রত্না বেগম, আনিসের মা আমিনা বেগম, শাহাদতের মা সাজেদা বেগম প্রমুখ।

শাহাদতের মা সাজেদা বেগম বলেন, আমার ছেলেকে পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি সঠিক বিচার চাই।
শাহাদতের স্ত্রী আকলিমা বেগম বলেন, আমার স্বামীকে মিথ্যা মামলায় দিয়ে আমার ব্যবসা-বাণিজ্যে ও বন্ধ করে দিয়েছে। আমার স্বামীর নিঃশর্ত মুক্তি চাই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top