শর্ট সার্কিটে আগুনে পুড়ল তুলার গুদাম ও পুলিশ সদস্যের বাড়ি, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তুলার গুদাম ও এক পুলিশ সদস্যের বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলের দিকে ওই এলাকার একটি তুলার গুদামে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গুদামজুড়ে ছড়িয়ে পড়ে এবং পাশের একটি বসতবাড়িতেও আগুন ধরে যায়। এতে গুদামে থাকা তুলা এবং বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত মোকছুদার রহমান বলেন, “হঠাৎ করে আগুন লেগে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top