মিথ্যা অপপ্রচার দাবী করে সোহাগের বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি,

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আনিস শেখ (সোহাগ) বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎মোঃ আনিস শেখ (সোহাগ) বলেন, গত শুক্রবার (৬ মার্চ) অনলাইন পোর্টাল ও ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম, তৎক্ষণিক আমি বিষয়টি নিয়ে গুজব ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ দায়ের করি। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও নবাবপুর ইউনিয়নে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা চলছে।

তিনি অভিযোগ করে বলেন, তিনি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের বাসিন্দা। প্রায় ১২ দিন আগে তার বসতবাড়ির সামনে পৈত্রিক জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে একটি পক্ষ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। গত ৪ মার্চ টাইমস বালিয়াকান্দি অনলাইন নিউজ পোর্টালসহ কয়েকটি ফেসবুক পেইজে তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। পরে গত ৬ মার্চ আরও কয়েকটি অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে একই ধরনের বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়। এতে তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

‎ভুক্তভোগী আনিস শেখ (সোহাগ) বলেন, তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সঠিক তথ্য যাচাই না করেই এসব সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তিনি ও তার পরিবার সামাজিকভাবে বিব্রত ও মানহানির শিকার হয়েছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

‎বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top