৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার ( ৮ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা. কেরামত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ।বিশেষ অতিথি ভূমি তৌফিক আজিজ পরিকল্পনার বাস্তবায়ন অফিসার মোহাঃ মিজানুর রহমান, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থা, শিবগঞ্জের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ইউনিসেফ, অল ভিশন, ব্র্যাক ও আইডিসি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর কামরুজ্জামান সরদার। এছাড়াও বক্তব্য রাখেন নারীদের পক্ষ থেকে মোছা. নাসরিন আক্তার, অল ভিশনের জেলা সমন্বয়কারী উত্তম মন্ডল এবং দুর্লবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।

বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top