উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোহাম্মদ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) এম,এম,রহমান,প্রতিনিধি : বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা মিলনায়তন কেন্দ্রে উজিরপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে এবং উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার এবং পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীর উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top