তজুমদ্দিনে খাবারের সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে অচেতন করে ব্যবসায়ীর ঘরে চুরি

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় খাবারের সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে এক ব্যবসায়ীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের কাজি কান্দি গ্রামের সাদ্দাম হোসেন রনির বাড়িতে। তিনি শশীগঞ্জ বাজারের একজন পোল্ট্রি ব্যবসায়ী।

ভুক্তভোগীর পরিবার জানায়, রাতে খাবারের সঙ্গে অজ্ঞাতভাবে নেশা দ্রব্য মিশিয়ে দেওয়ায় পরিবারের সবাই গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। ভোর রাতে সাহরি খেতে উঠে রনির স্ত্রী জাকিয়া বেগম স্বপ্না দেখতে পান ঘরের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি জানান, তার স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা গভীর ঘুমে অচেতন ছিলেন। পরে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে সবাইকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ সময় দুর্বৃত্তরা ঘর থেকে প্রায় এক লক্ষ টাকা নগদ ও প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top