বগুড়া আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। রোববার (৮ মার্চ) আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর–এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ও সচেতন নারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম–এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কান্তি–এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সার্কেলের সহকারী পুলিশ সুপার আছিব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় জনগণ। আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, সমতা এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top