ফটিকছড়ি পেলাগাজী মোড়ে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

মোহাম্মদ রকিবুল হক (শাকিল), ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেলাগাজী মোড়ে সোমবার বিকেল ৬টা ৩০মিনিটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত ও ১৪ জন গুরুতর আহতসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহতরা হলেন যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) এবং তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)। তারা সবাই ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।

নিহত উত্তম উড়াংয়ের পিতা যোগেজ উড়াং বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কুল-কলেজ বন্ধ থাকায় তারা রাজমিস্ত্রির যোগালি হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে আজ তারা লাশ হয়ে ফিরল।

জানায়, ফটিকছড়ি–চট্টগ্রাম সড়কের পেলাগাজী মোড়ে একটি দ্রুতগামী “শান্তি পরিবহন” বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বাসটি রাস্তার পাশে দুমড়ে-মুচড়ে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের ১ যাত্রী নিহত হন। গুরুতর আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আরও ২ জনকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি হাইওয়ে পুলিশের ইনসার্স সাহাব উদ্দিন ও ফটিকছড়ি উপজেলা হেল্থ কমপ্লেক্সেের কর্তব্যরত চিকিৎসক ডা.মো:ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top