রাজশাহী থেকে বগুড়ায় নেসকোর প্রধান কার্যালয় সরানোর উদ্যোগে ক্ষোভ রাজশাহীবাসীর

মা: ইসমাইল হোসেন, রাজশাহী প্রতিনিধি:

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-র প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে একটি ডিও চিঠি দিয়েছেন।

চিঠির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করেছে এবং এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজশাহীতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

এদিকে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এই উদ্যোগের বিরোধিতা করে বলেছে, সদর দপ্তর সরানোর সিদ্ধান্ত নেওয়া হলে রাজশাহীবাসী আন্দোলনে নামবে। তবে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান জানিয়েছেন, এ বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top