১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মোহাম্মদপুরের কাঁটাসুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

দুর্বৃত্তরা রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম কামাল হোসেন (৩৬)। নিহত কামাল ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই ওয়ার্ডের যুবলীগ কর্মী অভি জানান, কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন কামাল। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে পথচারী ও স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top