২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৬

মোহাম্মদ রকিবুল হক (শাকিল), ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় এক নারীর ব্যক্তিগত নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভুক্তভোগী বাদী হয়ে ভূজপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরপরই পুলিশ ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি দেবাশীষ চক্রবর্তী আশিস, জিকু দে, রনি দে, জয় দে, রিমন শীল ও দিপু চন্দ্রকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী চার সন্তানের জননী। প্রায় দুই থেকে আড়াই বছর আগে প্রধান আসামি দেবাশিষ চক্রবর্তী ওরফে আশিষ (২৬) প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। সেই সুযোগে প্রায় দুই বছর আগে কৌশলে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার ব্যক্তিগত কিছু নগ্ন ছবি ও ভিডিও গোপনে নিজের মোবাইলে সংরক্ষণ করে বলে। পরে এসব ছবি ও ভিডিও অন্য আসামিদের মধ্যেও শেয়ার করা হয়। এরপর অভিযুক্তরা ভিডিওটি দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকে। মান-সম্মানের ভয়ে অভিযুক্তদের ৭০ হাজার টাকা দেন ওই নারী। কিন্তু তাতেও তারা ক্ষান্ত না হয়ে পুনরায় আরও ৫০ হাজার টাকা দাবি করলে তিনি নিরুপায় হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের কোর্টে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top