১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে জাল ভিসা তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতারণার অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মমিজুল ইসলাম জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মমিজুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, জাল টাকা, মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top