তারেক রহমান যা বলেন তাই বাস্তবায়ন করেন—দেশের উন্নয়নে নতুন গতি এসেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই বাস্তবে করে দেখান।

তিনি বলেন, ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশবাসী ইতোমধ্যে এর সুফল দেখতে শুরু করেছে। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে এবং দেশের সামগ্রিক দৃশ্যপট ইতোমধ্যে বদলে যেতে শুরু করেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে বগুড়া পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জজকোর্টের জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top