মোহাইমিনুল হাসান,ক্যাম্পাস প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে রাজধানী ঢাকা ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়ির পথে রওনা হচ্ছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ–এর শিক্ষার্থীরা। ঈদের ছুটি ঘিরে ইতোমধ্যে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কমে গেছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরুল কায়েস বলেন,সারা বছর পড়াশোনার কারণে পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটানো হয় না।ঈদের ছুটি পেলেই তাই দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিই,কারণ ঈদের আনন্দ পরিবারকে নিয়েই পূর্ণতা পায়।
বাংলা বিভাগের শিক্ষার্থী সানজিদা আলম সন্ধানী বলেন,ঈদ মানেই পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করা।ঢাকায় পড়াশোনার কারণে অনেক সময় দূরে থাকতে হয়,তাই ঈদের সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাস ও ট্রেন টার্মিনালগুলোতেও বাড়ি ফেরা মানুষের ভিড় দেখা যাচ্ছে। অনেক শিক্ষার্থী বাস ও ট্রেনযোগে দেশের বিভিন্ন জেলায় নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
শিক্ষার্থীরা মতে,ঈদের ছুটি শেষে তারা আবারও ঢাকায় ফিরে এসে নিয়মিত ক্লাস ও শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন।পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
ঈদের ছুটিতে ক্যাম্পাস অনেকটাই ফাঁকা হয়ে গেলেও ছুটি শেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পাবে সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস।