মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূর, সম্পাদক বাকী বিল্লাহ

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘মনোহরদী সাংবাদিক ফোরাম’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান নূর (আমার দেশ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বাকী বিল্লাহ (নয়া দিগন্ত)।

সম্প্রতি মনোহরদী বাসস্ট্যান্ড কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটি সেই দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top