মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
স্থানীয় সরকার বিভাগের ২০১৮ সালের গেজেটের সাংগঠনিক কাঠামো অনুযায়ী খ শ্রেণীর পৌরসভায় ৮৯ টি থেকে শতাধিক কর্মকর্তা কর্মচারীর পদের বিধান থাকলেও নলছিটি পৌরসভায় সেই দায়িত্ব মাত্র পাচ ছয়জনের কাধে।এ দিয়েই খুড়িয়ে খুড়িয়ে চলছে নাগরিক সেবা।
নলছিটি পৌরসভার এই তীব্র জনবল সংকট নিরসন,পৌরসভা এলাকার ভাঙাচোরা রাস্তার অসম্পন্ন নির্মান কাজ বর্ষার আগে দ্রুত সংস্কার ও নলছিটি উপজেলায় ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্ব না দিয়ে পূর্ণকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়নের দাবিতে উপজেলা পরিষদ ও নলছিটি পৌরসভা ভবনের সামনে প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করেছেন বালী তাইফুর রহমান তূর্য নামের স্থানীয় এক যুবক ও সমাজকর্মী।
২৪ মার্চ মঙ্গলবার বেলা এগারোটা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তিনি।
এসময় জনবল সংকটে নলছিটি পৌরসভার নাগরিক সেবার দুরাবস্থার কথা তুলে ধরে তিনি বলেন,১৮৬৫ সালে স্থাপিত বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা হলেও এটিতে সহকারী প্রকৌশলী,উপসহকারী প্রকৌশলী,হিসাব রক্ষক,কার্য সহকারী,ইপি আই সুপারভাইজার,কর আদায়কারী সহ গুরুত্বপূর্ণ প্রায় সকল পদই শূন্য পরে আছে।কয়েকটি পদে ভারপ্রাপ্ত দিয়ে কাজ চললেও বাকি পদগুলো ফাকা।যারাও এখানে কর্মরত আছেন তাদের একেকজনের কাধে চার বা পাচটি পদের দায়িত্বভার দিয়ে রাখা হয়েছে।যারফলে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা।
একদিনের মধ্যে যেসব সেবা পাওয়া সম্ভব সেগুলো পেতে মাস পেরিয়ে গেলেও বিরম্বনার শেষ নেই।একদিকে এমন তীব্র জনবল সংকট আরেকদিকে নেই পূর্ণকালীন প্রশাসকও।
তিনি আরও বলেন,২০২০-২১ সালের পরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এবং এই ২০২০-২১ অর্থবছরের এডিপি প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান করা প্রায় পনেরোটি উন্নয়ন কাজ বাস্তবে সম্পন্ন হয়নি।যেকারণে সেসব রাস্তা এখন মরনফাদে পরিনত হয়েছে।অভিযোগ রয়েছে এসব রাস্তার কাজ সম্পন্ন না করেই অধিকাংশ বিলও তুলে নিয়েছিলো বিগত সরকারের আমলে।তিনি দুর্ভোগ লাঘবে এসব রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করারও দাবি জানান।
এছাড়াও,নলছিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটিতে ২০২৪ সালের পর থেকে তিনজন কর্মকর্তার বদলি হয়েছে কয়েক মাসের ব্যবধানে।এর মধ্যবর্তী সময়ে এর দায়িত্ব পালন করেছেন ঝালকাঠির সদর উপজেলার ইউএনওরা।সর্বশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব সরকারি প্রশিক্ষণের জন্য প্রায় পাচ মাসের জন্য ঢাকায় গেছেন কিছুদিন আগে।এই সময়েও অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ঝালকাঠি সদর উপজেলার ইউএনও সেগুফতা মেহনাজ।
এ বিষয়ে বক্তব্যে আন্দোলনকারী যুবক বলেন,দুইটা উপজেলায় প্রায় বিশটি ইউনিয়ন এবং একটি গুরুত্বপূর্ণ পৌরসভা,এত দায়িত্ব একজন অফিসারের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন।তিনি অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করলেও আসলে বাস্তবে এই পদের মতো গুরুত্বপূর্ণ পদে আসলে ভারপ্রাপ্ত বা অতিরিক্ত দায়িত্ব দিলেও যেহেতু তারা স্টেশনে থাকেন না তাই যেকোনো সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে।তাছাড়া পূর্নকালীন ইউএনও না থাকলে উপজেলার সেবাগ্রহীতারাও বিরম্বনায় পরেন।
তিনি পূর্নকালীন ইউএনও পদায়ন,নলছিটি পৌরসভার জনবল সংকট নিরসনে এবং ভাঙাচোরা সড়ক সংস্কারের জন্য উর্ধ্বতন কর্মকতাদের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থে দাবিগুলো বাস্তবায়নের অনুরোধ জানান।