১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় পুলিশ

পুলিশ প্রয়াত সিনিয়র আইনজীবী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করতে তার বারিধারার বাসায় গিয়েছিল। কয়েকজন পুলিশ সদস্য সোমবার (২৯ জুলাই) দুপুরে একটি মামলার ওয়ারেন্টের কাগজ নিয়ে বারিধারার ২২ দূতাবাস রোডের বাসায় যান।

এ সময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না। পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুল হোসেনের অবস্থান জানতে চান। তারা পুলিশ সদস্যদের জানান, ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। তখন পুলিশ সদস্যরা ডেথ সার্টিফিকেট দেখতে চান। এটি দেখানোর পর তারা চলে যান।

ব্যারিস্টার মইনুল হোসেনের ছেলে জাভেদ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, পরিবারসহ তারা বিদেশে আছেন। সোমবার তার বাবার বিরুদ্ধে জারি হওয়া একটি ওয়ারেন্ট নিয়ে পুলিশ বাসায় গিয়েছিল। বাসার কর্মীরা তাদের ডেথ সার্টিফিকেট দেখিয়েছে। পরে তারা চলে যায়।

তিনি উল্লেখ করেন – বাসার কর্মীরা জানাতে পারেনি কোন থানার পুলিশ সেখানে গিয়েছিল। বারিধারার দূতাবাস রোডে অবস্থিত ব্যারিস্টার মইনুল হোসেনের বাড়িটি গুলশান থানা এলাকায় অবস্থিত।

রাতে এ বিষয়ে যোগাযোগ করা হলে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এমন কোনো তথ্য আমার কাছে নেই। গুলশান থানা থেকে কেউ উনার বাসায় গেলে আমি অবশ্যই জানতাম।’

প্রসঙ্গত, গত বছরের ৯ই ডিসেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদকমণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন ইন্তেকাল করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top