নীলফামারীতে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলায় ধানক্ষেত থেকে মমিনুর রহমান (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মমিনুর রহমান উপজেলার বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

শনিবার (২৮ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা জমিতে কাজ করতে গিয়ে ধানক্ষেতের মধ্যে কিশোরটির নিথর দেহ দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

তবে কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top