নীলফামারীতে ৪,৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ খালেকুল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২৮ মার্চ) রাতে সৈয়দপুর উপজেলা শহরের ওয়াপদা এলাকায় পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খালেকুল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি নয়া দলুয়া এলাকার মোহাম্মদ আসলামের ছেলে।

অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় অভিমুখী ‘প্রিয়ম’ পরিবহনের একটি বাসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে খালেকুলকে আটক করে দেহ তল্লাশি করা হলে তার বহন করা একটি স্কুল ব্যাগ থেকে ৪,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী ‘খ’ সার্কেল-এর উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২১।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top