নীলফামারীতে তেল চুরির অভিযোগে ৩ জনের কারাদণ্ড

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার নীলফামারী সদর উপজেলার দুহুলিপাড়া এলাকার বাবুল আক্তারের ছেলে রিফাত (১৮), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার খলিলুর রহমানের ছেলে একরামুল ইসলাম (৩০) এবং একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শিসেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে অবৈধভাবে জ্বালানি তেল বোতলজাত করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তারা লরি থেকে তেল চুরি করে সংরক্ষণের চেষ্টা করছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়াজ ভুঁইয়া, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাত ১১টার দিকে আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তারা ওই তেলের লরির চালক, হেল্পার ও ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেল চুরি ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top