২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে ভূমি দস্যুতা, মাদক ব্যবসা এবং বালু মহলের নামে সংঘটিত দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন স্থানীয়রা। ভুয়া লিজের কাগজ দেখিয়ে সরকারি সম্পত্তি দখল এবং অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ তুলে আনিছুর রহমান ও সুদের ব্যবসায়ী মুন্নুর বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এ মানববন্ধনে নীলফামারী সদর উপজেলার কচুকাটা, তিন থানার মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নারী-পুরুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা প্রতিবাদের মঞ্চে পরিণত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ভুয়া লিজের কাগজের আড়ালে সরকারি জমি দখল, অবৈধভাবে বালু উত্তোলন এবং মাদক ব্যবসা চালিয়ে আসছেন অভিযুক্তরা। এতে একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এসব অপকর্ম পরিচালিত হচ্ছে, যা স্থানীয় প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে চললেও সাধারণ মানুষের ক্ষোভ এখন বিস্ফোরণের পর্যায়ে পৌঁছেছে।

বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, দখলকৃত সরকারি সম্পত্তি উদ্ধার এবং বালু ও মাদক সংশ্লিষ্ট সকল অবৈধ কার্যক্রম বন্ধের জোর দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয়দের হুঁশিয়ারি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top