বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার চাঁপাপুর আঞ্চলিক সড়কের আড়াইল বাজারে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা খাতুন উপজেলার ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। প্রত্যক্ষদর্শী ও আদমদীঘি থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় শিশুকন্যা হাবিবা তার দাদি ও বাবার সঙ্গে চাঁপাপুর বাজারে ডাক্তারের কাছে যাচ্ছিল।

এ সময় ঘটনাস্থল চাঁপাপুর ইউনিয়নের আড়াইল বাজারের মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে শিশুটি রাস্তার ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা নিহত শিশু হাবিবাকে উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করি। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top