বালিয়াকান্দিতে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায়ে অভিযান, জরিমানা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর উপজেলার জামালপুর বাজারে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায় করায় কামান আদালত পরিচালনা করা হয়েছে। এতে অভিযুক্তদেরকে জরিমানা করা হয়।

রবিবার (২৯ মার্চ) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায় রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুইজন জ্বালানি বিক্রেতার মজুদ ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় খুচরা জ্বালানি বিক্রেতা তোতা মিয়া (৫০)-এর বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হয়। তিনি তাৎক্ষণিকভাবে অভিযোগ স্বীকার করেন।
এছাড়াও তার দোকানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি বলে জানা যায়। এ বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।

পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় তাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top