২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মেহগনি গাছের ডালের আঘাতে ফুলবাড়িয়ায় বাবা নি*হত, ছেলে-নাতি আটক

সৈকত সরকার সৌরভ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের আ*ঘাতে এক বৃদ্ধ পিতার ম*র্মান্তিক মৃ*ত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া (ভাটিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হোছেন আলী (৯০)। এ ঘটনায় তার ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও নাতি ইব্রাহীম খলিল (২৫)-কে আ ট ক করেছে পুলিশ।

স্থানীয় প্রতিবেশী আবুল কাশেম সরকার জানান, হোছেন আলীর তিন ছেলে রয়েছে। সম্প্রতি মেঝো ছেলে চান মিয়া বসতঘরের পাশে একটি টয়লেট নির্মাণ করেন। টয়লেটের পাইপ স্থাপনকে কেন্দ্র করে চান মিয়ার সঙ্গে রফিকুল ইসলামের বি*রো*ধের সৃষ্টি হয়। শনিবার দিবাগত রাতে রফিকুল ও তার ছেলে ইব্রাহীম পাইপটি ভে*ঙে ফেলে।

এর জেরে রোববার সকালে বাবা হোছেন আলী চান মিয়ার পক্ষ নিয়ে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলাম মেহগনি গাছের ডাল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ছেলে ও নাতিকে নজরদারিতে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম*র*দেহ উদ্ধার করে এবং রফিকুল ইসলাম ও ইব্রাহীম খলিলকে আ ট ক করে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top