১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জবির বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম

ইমতিয়াজ, জবি প্রতিনিধি:

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন সংকট নিরসনে বেদখলকৃত আব্দুর রহমান ও সৈয়দ নজরুল ইসলাম হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক অভিযানের মাধ্যমে দখলদারদের এই সময়সীমা বেঁধে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে রায়সাহেব বাজার ও আরমানিটোলা হয়ে আব্দুর রহমান হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন নেতাকর্মীরা। পরে টিপু সুলতান রোডের নজরুল ইসলাম হলের দেওয়ালে ব্যানার টাঙানো এবং ‘অবৈধ হল ছাড়তে হবে’ মর্মে দেওয়াল লিখন করা হয়।

​শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, “সেখানে বসবাসরত পরিবারগুলো ৭ দিন সময় চেয়েছিল, তবে মানবিক দিক বিবেচনা করে তাদের ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।”

সদস্য সচিব সামসুল আরেফিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেকোনো অপশক্তি রুখে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি উদ্ধার করা হবে।”

কর্মসূচিতে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে বিশ্ববিদ্যালয়ের ৬-৭টি হল দখল করে রাখা হয়েছে, যার ফলে তারা চরম আবাসন সংকটে ভুগছেন। অবিলম্বে প্রশাসনের সহায়তায় এই হলগুলো উদ্ধার করে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করার দাবি জানান ছাত্রদল ও জকসু প্যানেলের নেতারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top