১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ সন্তান হত্যাকারী মায়ের যাবজ্জীবন

জয়পুরহাটে ছয় বছরের শিশুসন্তান রাকিবকে গলাটিপে হত্যার দায়ে মা রেশমা বেগম বুলির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজ সন্তানকে হত্যা করেন।

বুধবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নুরুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত রেশমা বেগম জয়পুরহাট সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান আসাদুলের স্ত্রী। বর্তমানে তিনি পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসাদুজ্জামান আসাদুলের ভাই-ভাবিদের সঙ্গে রেশমা বেগমের প্রায়ই ঝগড়া হতো। তার ভাই-ভাবির বাড়িতে একই গ্রামের মানিক হোসেন যাওয়া-আসা করার কারণে তার সঙ্গেও বিবাদে জড়ান রেশমা। এ কারণে মানিককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন তিনি। এ ঘটনায় মানিকের স্ত্রী থানায় মামলা করলে কয়েকদিন জেল খাটেন রেশমা। পরে তিনি জেল থেকে বের হয়ে ২০০৭ সালের ১৩ জুলাই সন্ধ্যায় আসাদুলের ভাই-ভাবি ও মানিককে ফাঁসাতে নিজের ছয় বছরের শিশুসন্তান রাকিবকে গলাটিপে হত্যা করেন। এ ঘটনায় শিশুটির বাবা আসাদুজ্জামান আসাদুল বাদী হয়ে সদর থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top