৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ২য় সভা অনুষ্ঠিত

ইমতিয়াজ, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ২য় সভা আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জকসুর ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, জকসুর সহ-সভাপতি (ভিপি) মোঃ রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফসহ সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জকসুর বিভিন্ন সম্পাদকবৃন্দ তাঁদের নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। একই সঙ্গে জকসুর আর্থিক বিধি ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়েও পর্যালোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top