অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটায় সদরপুরে ৫০ হাজার টাকা জরিমানা

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়। বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় তিনি জানান, কৃষি জমির সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top