নীলফামারীতে ভোজ্যতেল সংকটের প্রতিবাদে মানববন্ধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহে অস্থিরতার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নীলফামারী জেলা শাখা।

বুধবার (৮ এপ্রিল) শহরের ব্যস্ততম চৌরঙ্গী মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ভোক্তা অধিকার সুরক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব নীলফামারী জেলা শাখার সভাপতি ও সাংবাদিক আল-আমিন। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, মশিউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম রাজা, ডিমলা উপজেলা ক্যাবের সহ-সভাপতি আনোয়ার এবং কিশোরগঞ্জ উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক কায়দে আজম।

ক্যাব নীলফামারী জেলা শাখার সভাপতি ও সাংবাদিক আল-আমিন বলেন, আন্তর্জাতিক বাজারে দামের কিছুটা ওঠানামা থাকলেও দেশের বাজারে ভোজ্যতেলের এমন সংকট মূলত কৃত্রিম। একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে পণ্য মজুদ করে বাজারে সরবরাহ কমিয়ে দিচ্ছে, যার ফলে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে ভোজ্যতেল কিনতে পারছেন না। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, বলেন, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং, পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্য তালিকা কার্যকর করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মজুদদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান জোরদার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্যাব জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক বি এম খাজা নেওয়াজসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভোক্তা স্বার্থ রক্ষায় ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top